বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রায়পুরায় দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত ২

রাজ উদ্দিন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

 

 

 

 

নরসিংদী জেলা প্রতিনিধি-রাজ উদ্দিন

 

 

 

নরসিংদীর রায়পুরার মহাসড়কে দুই কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত ২ জনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এদের মধ্যে একটি কাভার্ডভ্যানের চালকের অবস্থা গুরুতর। এ ঘটনার পর থেকে মহাসড়কের উভয় পাশে বেলা ৯ টা পর্যন্ত যানবাহনের তিব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশ কাজ করে।

 

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৬ টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ ঝাড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন, বিডি ফুডের গাড়ির চালক মো ফারুক মিয়া (৩৫)। রংপুরের আজিজুল এর ছেলে। চালককে সহকারী নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুর্শেদ মিয়ার ছেলে আরিফ(২৫)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা বিডি ফুডের কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল বিপরীত দিক ভৈরব থেকে কোরিয়ার সার্ভিসের অপর একটি কাভার্ড ভ্যান মহাসড়কের মাহমুদাবাদ আসা মাত্রই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গাড়ি দুটির সামনের অংশ ভেঙে ধুমড়ে মুচড়ে যায়। এতে বিডি ফুডের কাভার্ড ভ্যানের চালক ভিতরে আটকা পড়ে। এর মধ্যে কাভার্ড ভ্যান চালকের অবস্থা গুরুতর, সহকারীও আহত। গুরুতর আহত চালককে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। অপর গাড়ির চালক ও সহকারী পালিয়ে যায়।

 

দূর পাল্লার গাড়ির চালক সুমন মিয়া বলেন,’ সড়কে দূর্ঘটনার কারণে এক ঘন্টা ধরে যানজটে আটকা পড়ে রয়েছি।

 

চালক আব্দুর রাজ্জাক বলেন, বিডি ফুডের গাড়ির চালক ও সহকারী গুরুতর আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের অবস্থা খুবই খারাপ।

 

ভৈরব হাইওয়ে থানার সাব ইনস্পেক্টর মো বাবুল মিয়া বলেন, ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল এসে যানজট নিরসনে কাজ শুরু করি। জানতে পারি একটি গাড়ির চালক ও তার সহকারী আহত অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। ৯ টা নাগাদ যানজট নিরসন হয়। গাড়ি দুটো জব্দ করে থানায় নিয়ে বসা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।