বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নীলফামারীতে দুই সাবেক এমপি সহ ৩৬০ জনের বিরুদ্ধে মামলা।

আনেয়ার হোসেন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

 

 

ডিমলা, নীলফামারী প্রতিনিধি: আনোয়ার হোসেন

 

চাঁদাবাজির অভিযোগে নীলফামারীর সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকারসহ সদর থানার সাবেক ওসি, সাংবাদিকসহ ৬০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (৯ সেপ্টেম্বর) জেলা চিফ জুডিশিয়াল আমলি আদালত-১ এ মামলাটি দায়ের করেন মো. সৌমিক হাসান সোহান নামে এক শিক্ষার্থী।

 

ঐ শিক্ষার্থী নীলফামারী শহরের পূর্ব কুখাপাড়ার শামীম হোসেনের ছেলে।

 

আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের জন্য নির্দেশ দেন।

 

মামলায় উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ ও গত ১৮ জুলাই থেকে আন্দোলনকারীদের ওপর হামলা-মামলার নামে ভয়ভীতিসহ চাঁদা দাবির অভিযোগ আনা হয়েছে।

 

মামলায় অন্য আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।

 

একই মামলায় সদর থানার সাবেক ওসি মো. তানভিরুল ইসলাম, উপপরিদর্শক রনি কুমার পাল, জেলা রিপোর্টারস ইউনিটির সাবেক সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল ও প্রেস ক্লাবের সহযোগী সদস্য ফেরদৌস আলম চপলকেও আসামি করা হয়েছে।

 

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) এমআর সাঈদ বলেন, মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করা হয়েছে।

 

আদালতের দেওয়া সময়সীমার মধ্যে রেকর্ড করার প্রক্রিয়া চলমান আছে।

 

উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগে সদর থানার ওসির বিরুদ্ধে একটি এবং জেলা আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।