বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কক্সবাজার  কুতুবদিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে  অস্ত্র, গোলাবারুদ সহ ১জন আটক।

জামাল উদ্দিন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

 

 

জামাল উদ্দীন -কক্সবাজার জেলা প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে জানা যে, কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল এলকায় একটি ডাকাত দল ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১১ সেপ্টেম্বর ২০২৪ বুধবার রাত ০১০০ হতে ০৪০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া এর একটি চৌকস দল কর্তৃক কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলাধীন লেমশীখালী ও আলী আকবর ডেইল ইউনিয়নস্থ নয়াঘোনা ও তাবালের চর এলাকায় দুইটি বিশেষ পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ডাকাতির কাজে ব্যবহৃত ০১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০১ টি একনলা বন্দুক, ০৪ রাউন্ড গোলা, ০৭ টি চাকু, ০৬ টি চাপাতি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিসহ সক্রিয় ডাকাত সদস্য মোঃ শাহরিয়ার (৩৪) পিতা- আবু তালেব, গ্রাম- নয়াগোনা, থানা- কুতুবদিয়া, জেলা- কক্সবাজার কে কোস্টগার্ড আটক করতে সক্ষম হয়। আটককৃত ডাকাতসহ জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়।