বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে মাদ্রাসার জমি রক্ষার দাবীতে শিক্ষার্থী অভিভাবক ও এলাকাবাসীর মানববন্ধন

মোঃ আবু কাওসার মিঠু
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জের মাঝিনা মৌজার আহমাদিয়া ফাজিল মাদ্রাসার জমি রক্ষার দাবীতে মানববন্ধন করেছে মাদ্রাসাটির শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

 

৯ সেপ্টেম্বর সোমবার সকালে মাদ্রাসার সামনে এই মানববন্ধন করা হয়।

 

মানববন্ধনে বক্তব্য বক্তব্য রাখেন অধ্যক্ষ আলমগীর হোসেন, এশিয়ান টেলিভিশনের সিনিয়র সাংবাদিক শহীদুল্লাহ গাজী, মোঃ হাবিবুর রহমান হাবিব, রফিকুল ইসলাম , মোঃ শাহজাহান খান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান হোসেন, যুবদলের নেতা আব্দুল মালেক, হাজী মোহাম্মদ সাহাজ উদ্দিন সহ অন্যরা ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

 

বক্তারা বলেন মাদ্রাসার জমি রক্ষায় প্রয়োজনের রক্ত দিব তবুও মাদ্রাসার এক ইঞ্চি জমিও দখল করে নিতে দিব না।আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ জমি আমরা রক্ষা করবই করব।