বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে হাতে কলমে প্রশিক্ষণ

আনিসুর রহমান
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে উদ্যোক্তার কোয়েল খামারে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।

৫ সেপ্টেম্বর বিকাল ৫টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে নারীদের নওয়াবেঁকী বাজারে একজন সফল উদ্যোক্তার খামার পরিদর্শনের মাধ্য দিয়ে কোয়েল পাখি পালনের উপর হাতে কলমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন একজন সফল উদ্যোক্তা মো. ফয়সাল আহমেদ নাঈম। উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

উদ্যোক্তা বলেন, সার্বিক সহযোগিতার অভাবে উদ্যোক্তারা মনোবল হারাচ্ছে। কোয়েল পাখি পালনে নারীদের অন্তর্ভূক্ত করতে পারলে কোয়েল চাষের প্রসার ঘটবে। এছাড়া সরকারিভাবে যদি সহযোগিতা থাকে তাহলে কোয়েল পাখি পালনে লাভবান হওয়া সম্ভব। সিসিডিবি নারীদের ক্ষমতায়নে যে উদ্যোগ নিয়েছে তার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি।

এসব নারীদের কোয়েল পাখি পালনে কোন ধরনের সমস্যা দেখা দিলে তিনি নিজে ফ্রি পরামর্শ দিবেন বলে আশ্বাস দিয়েছেন।

সুদীপ্তা রানী বলেন, এর আগে আমি কোয়েল পালনের উপর হাতে কলমে কোন প্রশিক্ষণ পায়নি। আজ হাতে কলমে প্রশিক্ষণ পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। এই ধরণের প্রশিক্ষণ আয়োজন করার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তি