সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সীতাকুন্ড তেতুলতলায় শিপইয়ার্ডে বিস্ফোরণে ১২ জন আহত,৬ জন ঢাকা,৬ জন চমেকে চিকিৎসায় প্রেরণ

রাফি চৌধুরী
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

 

সীতাকুণ্ড প্রতিনিধিঃ রাফি চৌধুরী
চট্টগ্রাম সীতাকুণ্ডের এসএমসি শিপ ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় অন্ততপক্ষে ১২ জন শ্রমিক অগ্নদগ্ধ হয়ে আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনকে ঢাকা বার্ন হাসপাতালে ও ৬ জনকে চমেক হাসপাতালে চিকিৎসান জন্য প্রেরণ করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের তেতুলতলা এলাকার শওকত আলী চৌধুরীর মালিকানাধীন এসএম করপোরেশন ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
সর্বশেষ পাওয়া তথ্যমতে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, শনিবার দুপুর সাড়ে ১২টার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ছুটে আসে।
এসএম করপোরেশন ইয়ার্ডের কর্মকর্তার


শওকত আজাদ জানিয়েছেন, গুরুতর দগ্ধ ৬ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকি আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুন্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দীন পিপিএম জানায়,দুপুর সাড়ে ১২ টায় দূর্ঘটনার সংবাদ পেয়ে ফায়ানকে জানিয়েছি,টহল পুলিশ ঘটনাস্হলে পাঠিযেছি। ১০/১২ জন আহত হযেছে, তাদের কে চিকিৎসার জন্য হাসপাতাল প্রেরন করা হয়েছে।
###