বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রূপগঞ্জে মাদক, সস্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহতে বিএনপির সভা \ বিক্ষোভ 

মোঃ আবু কাওছার মিঠু
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন

 

 

মোঃআবু কাওছার মিঠু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

 

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে সভা ও বিক্ষোভ করা হয়েছে। গতকাল ৭সেপ্টেম্বর শনিবার তারাবো পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করে। রূপসী বালুর মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন তারাবো পৌরসভার বিএনপির সভাপতি তাশিক হক ওসমান।

 

সভায় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহ সভাপতি হাজী সেলিম, আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, রফিক ভুঁইয়া, কাঞ্চন পৌরসভা বিএনপির সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খাঁন, তারাবো পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান আরব, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক জিন্নাত আলী, ভোলাবো ইউনিয় বিএনপির সভাপতি এডভোকেট রেজাউল হক, সাধারণ সম্পাদক মনির হোসেন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ মাস্টার, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

 

সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্য ও দখলদারদের প্রতিহত করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আওয়ামী শাসনামলে গত ১৬বছরে বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবি, রাজনৈতিক ও মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। হামলা, ভাংচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্ব বন্ধ করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। তবেই নতুন বাংলাদেশ বিনির্মাণে সার্থক হবে।

 

পরে রূপসী-কাঞ্চন সড়কে তারা বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করে।