বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে জীবিকায়নে দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

মোঃ কুরবান আলী
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার মোঃ কুরবান আলী

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে। সেই লক্ষ্যে ৪ সেপ্টেম্বর সকাল ১০টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২দিনব্যাপী নারীদের বিকল্প জীবিকা উন্নয়নের দক্ষতা বৃদ্ধি (কোয়েল পাখি পালন) বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জনিরুল ইসলাম, প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসের প্রশিক্ষক শেখ মো. বিলাল। আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ। অংশগ্রহণকারী সুধা রানী বলেন, আমি এমন একটি প্রশিক্ষণ অনেকদিন থেকে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। যার মাধ্যমে আমি ঘরে বসেই আর্থিক উপার্জন করতে পারব। কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ দেওয়ার জন্য সিসিডিবির এনগেজ-প্রকল্পকে ধন্যবাদ জানাচ্ছি। প্রেসবিজ্ঞপ্তি