সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিনা চিকিৎসায় দীপ্তর মৃত্যুর প্রতিবাদে গাইবান্ধায় মানববন

ফয়সাল রহমান জনি
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
হাসপাতালে বিনা চিকিৎসায় দীপ্তর অকাল মৃত্যুর সঠিক তদন্ত ও সহপাঠীদের বিরুদ্ধে হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

দুপুরে গাইবান্ধা শহরের ডি বি রোডের গানাস মার্কেটের সামনে গাইবান্ধাবাসীর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, নিহত দীপ্তর বাবা শহিদুল ইসলাম মাজু , বোন মারজিয়া ইসলাম, ভাই বাঁধন ইসলাম, শাওন ইসলাম, বন্ধু তামজিদ রায়হান শিথিল, রাশেদ বাবু, তন্ময়, শ্রাবণ, আব্দুল্লাহ সানিসহ আরও অনেকে।

বক্তারা বলেন, আইসিইউ সেবা বাবদ ৭ হাজার টাকা দিতে ব্যর্থ হওয়ায় জরুরি বিভাগের মেঝেতে ৯ ঘণ্টা ফেলে রাখা হয় দীপ্তকে। তারপর তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে বলে দাবি করেন তারা। এছাড়াও বিনা চিকিৎসায় মৃত্যুর বিষয়টি ভিন্ন খাতে নিতেই মামলা করা হয়েছে বলে জানান নিহত দীপ্তর বাবা ও তার বন্ধুরা। এ ঘটনার সুষ্ঠু তদন্তের করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তারা।