বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ইউপি চেয়ারম্যানদের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ কুরবান আলী
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

শ্যামনগর প্রতিনিধি মোঃ কুরবান আলী

শ্যামনগর (সদর) প্রতিনিধি: ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার রেখে যাওয়া বাহিনী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়-এমন মন্তব্য করে শ্যামনগর উপজেলাধীন ৮নং ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলীর সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে ইউনিয়নের সর্বস্তরের জনগণ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন। মানববন্ধনে আগত শতশত নারী ও পুরুষ ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলীকে অপসারণ ও শাস্তির দাবি করে বলেন, চেয়ারম্যান ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হওয়ায় পেশীশক্তির বলে দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভোট চুরির মাধ্যমে নির্বাচিত হয়েছেন। তিনি চেয়ারম্যান হওয়ার পর থেকে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, অর্থ আত্মসাৎ, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রকল্প অর্থ আত্মসাৎ, টিআর কাবিটা, কাবিখার অর্থ হরিলুট করেছেন।

 

এলাকার সাধারণ খেটে খাওয়া নিরীহ মানুষের নিকট থেকে বিভিন্ন সুবিধা যেমন-বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ভিডব্লিউবি কার্ড, খাদ্যবান্ধব কর্মসূচীর কার্ড, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, পানির ড্রাম দেওয়ার নাম করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে দালালসহ বিভিন্ন মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তার এহেন বিষয়ে কেউ কোন প্রতিবাদ করলে তাকে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছেন। তার জ্বলন্ত প্রমান হলো ৬নং ওয়ার্ডের গুমানতলী গ্রামের মৃত জোনাব আলী গাজীর ছেলে আব্দুল হামিদ গাজী। তিনি ৬নং ওয়ার্ডের মেম্বর রাশিদুল ও চেয়ারম্যানের এহেন দুর্নীতির বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ ও মানববন্ধন করায় তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছে। অনতি বিলম্বে তার বিরুদ্ধে হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। এসময় তারা চেয়ারম্যানের দৃষ্টান্তমূলক শাস্তি ও অপসারণের দাবিতে স্লোগান দিতে দিতে উপজেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে ঝটিকা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক আব্দুল ওহাব, সাবেক চেয়ারম্যান জিএম সাদেকুর রহমান, আনোয়ারুল ইসলাম আঙ্গুর প্রমুখ। মানববন্ধনে তারা আরও বলেন, ফ্যাসিস্ট পতিত হাসিনা সরকারের মদদপুষ্ট ইউপি চেয়ারম্যান এড. জিএম শোকর আলীর বাহিনীর হাতে নির্যাতিত হয়েছে এলাকার মানুষ। তারা অনতিবিলম্বে তদন্তপূর্বক এ চেয়ারম্যানের অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।