বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে উপজেলা বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

এম কামরুজ্জামান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

এম কামরুজ্জামান স্টাফ রিপোর্টার শ্যামনগর।
সাতক্ষীরা’র শ্যামনগরে উপজেলা বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বৈসম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সহ সকল নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।রবিবার ১লা সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলা বিএনপি’র উদ্যোগে বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এম,সোলায়মান কবীরে সঞ্চালনায় বক্তব্যে রাখেন থানা বিএনপির যুগ্ন সম্পাদক এ্যাড, আশেক এলাহী মুন্না,সহ সভাপতি পদ্মপুকুর ইউপি
চেয়ারম্যান আমজাদুল ইসলাম, গাবুরা ইউপি চেয়াম্যান মাসুদুল আলম, সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম আলমগীর, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ লিয়াকত আলী বাবু,যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু,বিএনপি নেতা আবুল খায়ের,জেলা যুবদলের সহ সভাপতি আজিজুর রহমান আজিবর,থানা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলু,সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম আঙ্গুর,বিএনপি নেতা মাহবুবুর রহমান খোকন,ইউসুফ হোসেন সহ থানা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী বৃন্দ।তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদও সাম্প্রতিক বন্যায় নিহত সকরে আত্বার মাগফেরাত কামনা করে দোওয়া অনুষ্ঠিত হয়।প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনায় মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন,আজ আর ভয় নেই,মাথার উপর মামলার আতঙ্ক নেই,আইনশৃঙ্খলা বাহিনীর বাধা নেই,গুম খুনের ঝুকিও নেই ছাত্র জনতার আন্দোলনের জেরে আওয়ামীলীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৭ বছর পরে স্বস্তিতে বিএনপি কর্মসুচি পালন করছে।আজ আমরা নতুন উদ্যোমে রাজনীতির মাঠে।আজ বিএনপির সু সময় এসেছে মুক্ত বাতাসে প্রতিষ্ঠা বাষিকী পালনের।