বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গাইবান্ধায় বালু ব‍্যবসায়ীদের দখলে।। বন্যা নিয়ন্ত্রণ শহর রক্ষা বাঁধ

ফয়সাল রহমান জনি
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

 

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
দীর্ঘদিন থেকে ঘাঘট নদীর ব্রীজ সংলগ্ন ডান-তীর ও বাম -তীর ঘেষে বালু ব‍্যবসায়ী ও বোলগেট মালিকরা পানিউন্নয়ন বোর্ড (বাপাউবো) এর অধিগ্রহনকৃত) জায়গা নিজেদের দখলে নিয়ে রমরমা বালু ব্যবসা পরিচালনা করে আসছে। এসব বালু বহ্মপুত্র নদীর চর কেঁটে বড় নৌকা ও বোলগেটের সাহায্যে নিয়ে আসে এবং তা স্তুপ করে রাখা হয় নিউ ব্রীজ সংলগ্ন ঘাঘট নদীর তীর ঘেষে পানিউন্নয়ন বোর্ড (বাপাউবো) এর অধিগ্রহনকৃত) জায়গায়। প্রতিনিয়ত বালু বোঝাই মাহিন্দ্র ট্যাক্টর, কাকড়া, ট্রাক ও ট্রলির অবাধে চলাচল করায় শহর রক্ষা বাঁধের বিভিন্ন স্হানে দেখা দিয়েছে ফাটল। পথচারীরা জানান , যেকোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ছাড়াও শুষ্ক মৌসুমে এ রাস্তা দিয়ে যাতায়াতে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মাস্ক পড়েও ধুলাবালি আটকানো যায় না। পাশ্ববর্তী শিক্ষার্থীদের অভিযোগ, বালুর স্তুপ থেকে বালু উড়ে এসে আমাদের নাক-মুখ দিয়ে শরীরের ভিতরে প্রবেশ করে কাশি,শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের সৃষ্টির হচ্ছে। আমারা এসবের থেকে প্রতিকার চাই। স্থানীয়দের অভিযোগ,দীর্ঘদিন থেকেই অবৈধভাবে এসব বালু বহ্মপুত্র নদী থেকে
উত্তোলন করে বোলগেট ও বড় নৌকাযোগে নিয়ে আসে ঘাঘট নদীতে। পরে তা নিউ ব্রীজ সংলগ্ন বাঁধের জায়গা দখল বালুর স্তুপ গড়ে তোলেন। নির্বিঘ্নে দিনরাত অতী দাপটের সাথে লক্ষ, লক্ষ টাকার লেনদেন করে আসছে বালু ব্যাবসায়ী সিন্ডিকেট ও বোলগেট মালিকরা। নাম প্রকাশে অনিচ্ছুক ব‍্যক্তি জানান ,কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার বালু মহাল থেকে এসব বালু না নিয়ে বহ্মপুত্র নদী থেকে চোরাইভাবে নকল রশিদ মূলে নিয়ে আসায় এবং সরকারের আদায়কৃত ঘাটে না নেয়ার কারণে সরকার দু’দিক থেকে রাজস্ব হারাচ্ছেন কোটি কোটি টাকা। ব‍্যবস্হা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন মহল।