শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে আসাদুজ্জামান মিঠু’র ‘অবৈধ দখল’ নিয়ে বিতর্কিত বক্তব্যে দলের ভাবমূর্তি সংকটে শ্যামনগরে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে ভুক্তিভোগী মহলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলা, মা-মেয়ে আহত শ্যামনগরে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কোডেক এর উদ্যোগে শ্যামনগরের মানুষ পেল বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বনদস্যু আতঙ্ক নিয়ে মধু আহরণে সুন্দরবনে যাচ্ছেন মৌয়ালরা সাতক্ষীরার শ্যামনগরে চলছে খোলপেটুয়া নদীর চর অবৈধ দখল ও ভরাট সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর আস্তানা ধ্বংস ও মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড যাত্রা শুরু হলো কোস্টাল ইয়ুথ সোসাইটি ( Cys) নামীয় স্বেচ্ছাসেবী সংগঠনের  শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বিক্রেতা সঙ্কটে হল্টেড ৭ কোম্পানি

Reporter Name
Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত ৭ কোম্পানি বিক্রেতার সঙ্কটে হল্টেড হয়েছে। মঙ্গলবার লেনদেনের দেড় ঘন্টায় কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘরে শেয়ার বিক্রয় করতে বিক্রেতার কোন দেখা পাওয়া যায়নি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দুপুর ১২টার দিকে পেনিনসুলা চিটাগাংয়ের ক্রেতার ঘরে ৮৬ লাখ ৭৪ হাজার ২১৬টি শেয়ার ২৮.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এমনকি কোম্পানিটি আজ সার্কিট ব্রেকার স্পর্শ করেছে। আলোচিত সময়ে কোম্পানির ৩ লাখ ৭৯ হাজার ৭১৭টি শেয়ার ১৯০ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে সর্বশেষ ২৮.৬০ টাকায় লেনদেন হয়।

সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ক্রেতার ঘরে ২ লাখ ৪৪ হাজার ৪৫৩টি শেয়ার ৭০.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১৪ লাখ ১৭ হাজার ৬৮৮টি শেয়ার ১ হাজার ৩৫৯ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৮ শতাংশ বেড়ে সর্বশেষ ৭০.৫০ টাকায় লেনদেন হয়।

লিগ্যাসি ফুটওয়্যারের ক্রেতার ঘরে ৩ লাখ ৯৮ হাজার ৮৫১টি শেয়ার ১৪৫.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ২ লাখ ১ হাজার ২৩৩টি শেয়ার ২২৪ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৬ শতাংশ বেড়ে সর্বশেষ ১৪৫.৭০ টাকায় লেনদেন হয়।

নাহি অ্যালুমিনিয়ামের ক্রেতার ঘরে ৩ লাখ ৩৭ হাজার ৪২৯টি শেয়ার ৫১.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ১৭ লাখ ৭৭ হাজার ৭০টি শেয়ার ১ হাজার ৩৪২ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৫ শতাংশ বেড়ে সর্বশেষ ৫১.৯০ টাকায় লেনদেন হয়।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের ক্রেতার ঘরে ৮৭ হাজার ৪২৪টি শেয়ার ১০১ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৯ লাখ ৭৩ হাজার ৫৬৬টি শেয়ার ১ হাজার ৯৭৩ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯০ শতাংশ বেড়ে সর্বশেষ ১০১ টাকায় লেনদেন হয়।

বেঙ্গল উন্ডসোরের ক্রেতার ঘরে ৪ লাখ ৪২ হাজার ৬৩২টি শেয়ার ৩৫.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৩ লাখ ৮ হাজার ২৫৯টি শেয়ার ২৮৬ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৮১ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৫.৮০ টাকায় লেনদেন হয়।

এ্যাপোলো ইস্পাতের ক্রেতার ঘরে ১০ লাখ ৪৪ হাজার ১৫৪টি শেয়ার ১৩.৭০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ২০ লাখ ৫০ হাজার৬৫৪টি শেয়ার ১ হাজার ১২ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৬০ শতাংশ বেড়ে সর্বশেষ ১৩.৭০ টাকায় লেনদেন হয়।