সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুন অপরাধীদের আতংক ছিলো, ডিআইজিকে ফুলেল শুভেচ্ছা কালে হাবিবউল্লা কাঁচপুরী

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকার প্রিয়ম গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাফেজ হাবিবউল্লা কাঁচপুরী নারায়ণগঞ্জের সাবেক এসপি ও ডিবি পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদকে ফুলেল শুভেচ্ছা জানান এবং সৌজন্য সাক্ষাৎ করেন। ডিআইজি হারুন অর রশিদ নারায়ণগঞ্জে পুলিশ সুপারের দায়িত্ব নেওয়ার পর থেকেই অপরাধীদের এক এক করে আইনের আওতায় নিয়ে আসে। এতে ব্যাপক আলোচনায় ছিলেন ডিআইজি হারুন অর রশিদ। নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুন অর রশিদের ভয়ে নারায়ণগঞ্জের সন্ত্রাসীরা নিজেদের বাচাঁতে এলাকা ছেড়ে পালিয়ে যায়। মাদক, ভূমিদস্যু, চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের আইনের মাধ্যমে  শাস্তির ব্যবস্থা করিয়েছেন হারুন অর রশিদ। হারুন অর রশিদ বিভিন্ন মহলের আতংকের নাম ছিলো। ওলামালীগের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব হাফেজ হাবিবউল্লা কাঁচপুরী বলেন, নারায়ণগঞ্জ অপরাধীদের স্বর্গরাজ্য নামে পরিচিত ছিলো । নারায়ণগঞ্জে এসপি হারুন অর রশিদ আসার পর দীর্ঘ কয়েক যুগের সন্ত্রাসীদের কঠোর ভাবে দমন করেন তিনি । অপরাধ দমনে ব্যাপক সুনাম কুড়িয়েছেন হারুন অর রশিদ। অপরাধীদের আতংকের নাম ছিলো হারুন অর রশিদ।
এসপি হারুন অর রশিদ পদোন্নতি পেয়ে ডিআইজি হয়ে ডিবির প্রধান হওয়াতে আমরা নারায়ণগঞ্জবাসী খুশি। ডিআইজি হারুন অর রশিদের জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করছি।