সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

প্রবীণ আওয়ামীলীগ নেতা মতিউর রহমানের মৃত্যুতে  সিদ্ধিরগঞ্জ আওয়ামীলীগের  শোক প্রকাশ 

Reporter Name
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সহ-সভাপতি মতিউর রহমান বেপারী  ৭ই সেপ্টেম্বর (বুধবার) বিকেল ৪টায় ব্রেইন স্ট্রোক করে ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৪বছর। তিনি নাসিক ৫নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।   ১৫ই আগস্ট সারাদিন বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পর রাত ১২টায় হটাৎ অসুস্থতাবোধ করলে তাকে ঢাকার বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ২৩ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকেল ৪টায় মৃত্যুবরণ করেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ । তার মৃত্যুতে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে ।

সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃমজিবুর রহমান বলেন আমরা এমন একজন নেতাকে হারালাম যার রাজনৈতিক জীবনে কোন বদনাম নেই। তিনি ব্যাপক সুনামের সহিত এবং  অত্যন্ত দক্ষভাবে দলের নেতৃত্ব দিয়েছেন। দলের দুর্দিনে তৃনমূল কর্মীদের পাশে দাড়িয়ে তাদের সাহস যুগিয়েছেন।

 

থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব  ইয়াছিন মিয়া বলেন মতিউর রহমান বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন, তার অভাব অপূরনীয়।   তিনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

এছাড়াও থানা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক   জানিয়েছেন।