শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতি হলেন আদমজীর শ্রমিক নেতা সাহাবউদ্দিন

Reporter Name
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রীয় শ্রমিকলীগের কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি নির্বাচিত হলেন লক্ষীপুর জেলার কৃতি সন্তান ও এশিয়ার সর্ববৃহৎ আদমজী জুট মিলের শ্রমিক নেতা সাহাবউদ্দিন মিয়া। তিনি জাতীয় শ্রমিকলীগের বিগত কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি অত্যান্ত সফলভাবে জাতীয় শ্রমিকলীগের অধিভূক্ত আদমজী জুট মিল চালু সংগ্রাম পরিষদের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। জোট সরকারের আমলে রাজনৈতিক মামলায় বারবার কারাভোগকারী ও নির্যাতিত নেতা সাহাব উদ্দিন মিয়া জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় লক্ষীপুর জেলার আওয়ামী রাজনীতির সর্বস্তরের নেতা-কর্মী ও আদমজী জুট মিলের শ্রমিকদের মধ্যে আনন্দ বিরাজ করছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারনকারী শ্রমিক নেতা সাহাবউদ্দিন মিয়া শ্রমিকদের অধিকার আদায়ে সর্বদায় সোচ্চার ছিলেন। এদিকে সাহাবউদ্দিন মিয়া জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন বন্ধ আদমজী জুট মিলের নেতাকর্মীরা।