বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ আন্তঃজেলা ২ ডাকাত গ্রেপ্তার

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : মাদক বিক্রি ও ডাকাতির প্রস্তুতিকালে সাজাপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামী দুর্ধর্ষ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ডাকাত সেন্টু (৩৫) ও মামুন (৩০) কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানার এএসআই হেমায়েত উদ্দিন পিপিএম। গত দিবাগত রাত ১ টার দিকে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের সাজেদা হাসপাতাল সংলগ্ন ঢাকা – চট্রগ্রাম মহাসড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এ সময়ে তাদের পকেট থেকে ২৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ এসআই হেমায়েত উদ্দিন পিপিএম জানায়, গ্রেপ্তারকৃত ডাকাত সেন্টু মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেন্টুর পিতার নাম মৃত মাওলা বক্স। নারায়ণগঞ্জে কিল্লারপুল এলাকায় তার বাড়ি। অপরদিকে সেন্টুর সহযোগী একাধিক মামলার আসামী ডাকাত মামুনের পিতার নাম আবু সাউদ। তার গ্রামের বাড়ি রুপগঞ্জের বাউলিয়াপাড়ায়। এ ঘটনায় থানার এএসআই হেমায়েত উদ্দিন বাদী হয়ে সেন্টু ও তার সহযোগী মামুনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ধৃত ডাকাত ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেছি।