বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং মেয়াদবিহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় কয়েকটি বেকারিতে উৎপাদিত খাদ্যপণ্যে মেয়াদ উল্লেখ না থাকা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর শ্যামনগর উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সংশ্লিষ্ট বেকারিগুলোতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য সংরক্ষণের অনিয়ম এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে ইউএনও শামছুজ্জাহান কনক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং পণ্যের সঠিক মেয়াদ উল্লেখ থাকতে হবে। অন্যথায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এমন কার্যক্রম নিয়মিত পরিচালনার দাবি