শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম:
কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান শ্যামনগরে ২৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন সুন্দরবন সংলগ্ন শ্যামনগর গাবুরাতে বেড়ীবাঁধের উপরের নাইনটি পাইপ স্থাপনা উচ্ছেদ অভিযান  শ্যামনগর উপজেলা ক্যামপাসে ১৪ লাখ টাকার ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, যুবলীগনেতা বির্তকিত ঠিকাদার শাহীন এখনও বহাল তবিয়তে  শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ

জি এম রাজু আহমেদ
Update Time : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

 

শ্যামনগর প্রতিনিধি: জি এম রাজু আহমেদ

সাতক্ষীরার শ্যামনগরে গৃহস্থালি পুকুরে মাছ চাষে উৎসাহ প্রদান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রদর্শনী চাষীদের মাঝে মাছের খাদ্য ও চারা বিতরণ করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীনে বাস্তবায়নাধীন “ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)” এর আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

বৃহস্পতিবার সকাল ১১টায় শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাতজন প্রদর্শনী চাষীর মাঝে মাছের খাদ্য বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক। অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদ হাসান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ (সদস্য, জেলা বিএনপি), শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোঃ সোলায়মান কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ আব্দুর রহমান, জামায়াত নেতা শহিদুল ইসলাম, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ছামিউল ইমাম আযম মনির, শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস কে সিরাজ এবং সাধারণ সম্পাদক জি এম ইয়াছিন আরাফাতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করে শ্যামনগর উপজেলা মৎস্য অধিদপ্তর। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে মাছ চাষে আগ্রহ বাড়বে এবং পুষ্টি ও আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।