শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম:
আভিযানিক সফলতা ও নির্বাচন নিরাপত্তা নিয়ে ১৭ বিজিবির প্রেস ব্রিফিং কক্সবাজারে আর্গন এ্যানিম্যাল হেলথ লিমিটেডের বর্ণাঢ্য বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত  বৈষম্যহীন ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে শ্যামনগরে সরকারি কর্মচারীদের অবস্থান ও বিক্ষোভ “কৈখালী হবে শ্রমজীবী মানুষের নিরাপদ ঠিকানা”—নির্বাচনী জনসভায় গাজী নজরুল ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির কঠোর নিরাপত্তা ব্যবস্থা শ্যামনগরে লোনা পানি প্রবেশের প্রতিবাদে নারীদের ওপর হামলা, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা কাশিমাড়ি ইউনিয়নে জিয়া সাইবার ফোর্সের নির্বাচনি প্রচারণা আভিযানিক সফলতা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ বিজিবি মোতায়েন উপলক্ষ্যে নীলডুমুর ১৭ বিজিবি প্রেস ব্রিফিং  শ্যামনগরে লবণ পানি উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ, হামলায় তিন নারী আহত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সর্ব বৃহৎ জনসভাকে কেন্দ্র করে জামায়াত প্রার্থীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলামের নির্বাচনী জনসভা উপলক্ষে শ্যামনগরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমান। মূল বক্তব্য দেন সাবেক এম পি দাঁড়ি পাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলাম।

তিনি জানান, আগামী ৭ ফেব্রুয়ারি শনিবার শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিশাল জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। ইতি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি মোঃ আবু সাদেক কাইয়ুম৷

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে দাড়ি পাল্লা প্রতিকের প্রার্থী গাজী নজরুল ইসলাম বলেন,

টেকসই বেড়িবাঁধ, স্বাস্থ্যসেবা উন্নয়ন, রেললাইন বাস্তবায়ন,সুন্দরবন উপকুলীয় এলাকায় হাসপাতাল নির্মান,বিশ্বমানের পর্যটন কেন্দ্র,বাঘবিধবাদের জন্য বিশেষ সুবিধা, বনদস্যু নির্মুল করা সহ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন এবং জনসভা সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।