মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম:
বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে লোনা পানি প্রবেশের প্রতিবাদে নারীদের ওপর হামলা, সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা

ভয়েস অফ সুন্দরবন
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরা শ্যামনগর কালিঞে এলাকায়জোর পুর্বক লবন উত্তোলন করে কতিপয় প্রভাবশালীরা ঘের পরিচালনা করার প্রতিবাদ জানিয়ে শনিবার বিকালে উপজেলা রিপোর্টার্স ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

এ ঘটনায় লিখিত বক্তব্যে মমতাজ,নাছিমা, আসমাসহ একাধিক ক্ষতিগ্রস্ত গৃহবধূরা বলেন,সরকারিভাবে বন্ধ হওয়া ড্রেন দিয়ে প্রভাবশালী সাহাবুদ্দিন বাবু ও অনি নামক দুই ভাই জোরপূর্বক লোনা পানি প্রবেশের চেষ্টা করলে আমরা বাধা প্রদান করি, এর জেরে ধরে আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।এঘটনায় মমতাজ, নাছিমা এবং আছমা পারভীনসহ বেশ কয়েকজন নারী গুরুতর আহত হয়েছেন।

ভুক্তভোগীদের আরো অভিযোগ:বলেন, অভিযুক্তরা অর্থ ও প্রভাব খাটিয়ে লোনা পানি প্রবেশ করাচ্ছে, যা কৃষি, সুপেয় পানি এবং ধর্মীয় উপাসনালয়ের ক্ষতি করছে। এছাড়াও প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে তারা আমাতের বিরুদ্ধে মিথ্যা মামলা সহ নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তারা। আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে ড্রেনটি স্থায়ীভাবে বন্ধ করা এবং প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানাচ্ছি।