শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে ধানের শীষের প্রার্থী ডা. মনিরুজ্জামানের বিশাল নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. মনিরুজ্জামানের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি)বিকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায়

উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে জনসভাটি জনসমুদ্রে পরিণত হয়।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. মনিরুজ্জামান বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, শ্যামনগরের মানুষের অধিকার ও উন্নয়নের জন্য রাজনীতি করছি, জনগণের রায়ে নির্বাচিত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করবো,সুন্দরবন কে বিশ্ব পর্যটকে পরিনত করা সহ সাধারণ মানুষের উন্নয়নে বদ্ধপরিকর থাকবো।তিনি আরো বলেন,

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

জনসভা শেষে ধানের শীষ প্রতীকের সমর্থনে উপজেলা সদরে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ হয়।