শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাত্র ২০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসা-কালিগঞ্জে মানুষের পাশে দাঁড়াল রিডা হাসপাতাল

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

 

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

কালিগঞ্জ উপজেলায় সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে রিডা হসপিটাল কালিগঞ্জ। দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও মানবিকতার সঙ্গে সেবা দিয়ে আসা এই পুরাতন ও সুপ্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটি এখন মাত্র ২০০ টাকার নামমাত্র ফিতে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা চালু করেছে, যা স্বাস্থ্যসেবায় একটি যুগান্তকারী ও মানবিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

“স্বাস্থ্য সুরক্ষা সবার অধিকার”—এই বিশ্বাসকে ধারণ করে রিডা হসপিটাল কালিগঞ্জ চালু করেছে ‘রিডা জনকল্যাণমূলক বিশেষজ্ঞ ডাক্তার সেবা প্রকল্প’। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্রকল্পের আওতায় অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগী দেখছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাধারণ মানুষের কথা বিবেচনা করে এই সেবাটি আগামী মার্চ ২০২৬ পর্যন্ত চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে চিকিৎসা ব্যয় যেখানে অনেক পরিবারের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে, সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মাত্র ২০০ টাকায় পাওয়া নিঃসন্দেহে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য আশার আলো হয়ে উঠেছে। স্থানীয়দের মতে, এই উদ্যোগ চিকিৎসাকে আরও মানুষের কাছে পৌঁছে দিয়েছে।

এই প্রকল্পে গাইনী, সার্জারি, কিডনি ও ইউরোলজি, চর্ম ও যৌন রোগ, অর্থোপেডিক্স, নাক-কান-গলা, মেডিসিন ও শিশু রোগসহ গুরুত্বপূর্ণ বিভাগে অভিজ্ঞ চিকিৎসকরা সেবা দিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ডা. শম্পা রানী, ডা. এস এম রমিজ আহমেদ, ডা. মোঃ নাইমুল ইসলাম, ডা. মোহাম্মদ মেহেদী হাসান, ডা. মোঃ আজিজুর রহমান এবং ডা. শেখ আরাফাত হোসেন।

বিশেষজ্ঞ সেবার পাশাপাশি রিডা হসপিটাল কালিগঞ্জ দিন-রাত সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পরিচালিত হচ্ছে। হাসপাতালে ২৪ ঘণ্টা জরুরি বিভাগে মাত্র ৫০ টাকায় চিকিৎসাসেবা দেওয়া হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১০০ টাকায় আউটডোর সেবা চালু রয়েছে। অসচ্ছল ও সাধারণ পরিবারের জন্য স্বল্প খরচে নিরাপদ নরমাল ডেলিভারি সেবাও নিয়মিতভাবে প্রদান করা হচ্ছে।

এছাড়া কালিগঞ্জ উপজেলায় একমাত্র প্রতিষ্ঠান হিসেবে রিডা হসপিটালে ২৪ ঘণ্টা প্যাথলজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্স-রে ও ইসিজি পরীক্ষার সুবিধা রয়েছে, যা জরুরি রোগ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চ্যারিটি কার্যক্রমের অংশ হিসেবে চ্যারিটি হেলথ কার্ডের মাধ্যমে ১০০টি পরিবারকে সারা বছর বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি বিভিন্ন হেলথ কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে চিকিৎসা ও পরীক্ষার সুযোগ পাচ্ছেন রোগীরা।

রিডা হসপিটাল কর্তৃপক্ষ বলেন, “আমাদের লক্ষ্য কখনোই শুধু ব্যবসা নয়। সমাজের প্রতিটি মানুষ যেন সম্মান ও মানবিক মর্যাদার সঙ্গে চিকিৎসাসেবা পায়—এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, রিডা হসপিটালের এই উদ্যোগ কেবল একটি চিকিৎসা প্রকল্প নয়; এটি মানবিক দায়বদ্ধতার এক বাস্তব উদাহরণ, যা কালিগঞ্জবাসীর আস্থার জায়গা আরও শক্ত করেছে।