শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সুন্দরবন স্কুলের সিনিয়র শিক্ষকের পিতার ইন্তেকাল

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সুন্দরবন স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সালাউদ্দিন আহমেদের পিতা আলহাজ্ব মোঃ আঃ রউফ গাজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সাতক্ষীরা সিভি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকাল আনুমানিক ৪টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র-কন্যা, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আলহাজ্ব মোঃ আঃ রউফ গাজী অত্র ইউনিয়নের একজন সর্বজনগ্রহণযোগ্য আমিন হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং সততা ও নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করে সবার আস্থা অর্জন করেছিলেন। এছাড়াও তিনি সুন্দরবন স্কুলের একজন সুনামধন্য অবসরপ্রাপ্ত দপ্তারি ছিলেন।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।