শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির পিতার আত্বার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

 

রিপোর্ট : ভয়েস অফ সুন্দরবন

 

 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজের পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) এশার নামাজের পর রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাতের সঞ্চালনায় অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা কোর্ট মসজিদের ইমাম মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক ডাঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ রাজু আহমেদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মেহেদী হাসান ত্যাগী, সদস্য হযরত আলী, রাকিবুল্লাহ সোহাগ, মো. আব্দুর রহিম ও অ্যাডভোকেট শহিদুল ইসলামসহ আরো অনেকে।

মোনাজাতে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।