সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রিডা হাসপাতালে ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ও হেলথ কার্ড বিতরণ

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

মহান বিজয় দিবস উপলক্ষে রিডা হাসপাতাল, কালীগঞ্জের উদ্যোগে আজ এক বিশেষ ফ্রি বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে হেলথ কার্ড বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. মাসুদুল আলম দোয়া, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ ও সম্মানিত চেয়ারম্যান, রিডা হাসপাতাল, শ্যামনগর, সাতক্ষীরা। তাঁর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে রোগীদের মাঝে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ফাউন্ডার এন্ড সিইও মোঃ আব্দুল্যাহ আল মামুন

 

এই মেডিকেল ক্যাম্পে নাক–কান–গলা, অর্থোপেডিক, ইউরোলজি, গাইনি, মেডিসিন, জেনারেল সার্জারি, নিউরোসার্জারি ও ডায়াবেটিসসহ বিভিন্ন বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে পরামর্শ প্রদান করেন।

 

রিডা হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই বিশেষ ফ্রি হেলথ কার্ড কর্মসূচির আওতায় মোট ৫০০টি পরিবারকে হেলথ কার্ড প্রদান করা হবে, যা আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত পর্যায়ক্রমে বিতরণ করা হবে। হেলথ কার্ডধারী পরিবারগুলো নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা পরামর্শ, পরীক্ষা-নিরীক্ষা ও সার্জারিতে বিশেষ ছাড়সহ নানা স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করতে পারবেন।

 

অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় বড় ভূমিকা রাখবে এবং প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা গ্রহণ আরও সহজ হবে।

 

রিডা হাসপাতাল কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।