শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাতক্ষীরা- ৪ প্রার্থী মনিরুজ্জামানে পৃষ্ঠপোষকতায় দুই বিএনপি নেতার কাণ্ডজ্ঞানহীন কাজ। 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সকল দল মত নির্বিশেষে, সকল শ্রেনীপেশার মানুষ যখন গুরুতর অসুস্থ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সমগ্র দেশব্যাপী দোয়া মাহফিল করছে ঠিক তখনই সাতক্ষীরা- ৪ এর বিএনপি মনোনীত প্রার্থী মনিরুজ্জামানের পৃষ্ঠপোষকতায় ভুরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা জি এম লিয়াকত আলী ও শাহিনুর রহমানের নেতৃত্বে ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির নামে জারিগানের আয়োজন করেছে।

 

ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যাপক বিরোধিতা সত্বেও জারিগানের অনুষ্ঠান চালানোয় স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিতর তিব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিএনপিকে প্রশ্নবৃদ্ধ করার জন্য, বিএনপি প্রার্থী মনিরুজ্জামান, বিএনপি নেতা লিয়াকত আলী ও শাহিনুর রহমানের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে এলাকায় তিব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।