সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য আটক

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

বিজিবি’র সদস্যরা সীমান্তবর্তী এলাকা হতে ০২ ও ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ দু’দিনে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ উইনসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ৪,৬৯,৯০০/- (চার লক্ষ উনসত্তর হাজার নয়শত) টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি এর দিক নির্দেশনায় ও “দেবহাটা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মহসিন গাজী” এর নেতৃত্বে গত ০২ ডিসেম্বর ২০২৫ তারিখে আনুমানিক ০৫০০ ঘটিকায় “বসন্তপুর বেড়িবাঁধ এলাকায়” অভিযান পরিচালনা করে ৬৩১ বোতল ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ০৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ আটক করেছে। এছাড়াও “শাখরা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফিরোজ আহম্মেদ” এর নেতৃত্বে ০৪ ডিসেম্বর ২০২৫ তারিখ “ভাতশালা সুইচ গেইট” এলাকা হতে ৫২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় উইনসিরিক্স সিরাপ আটক করেছে। স্থানীয় কুখ্যাত মাদক চোরাকারবারী মোঃ রফিকুল ইসলাম (নিধা কয়েল) এবং মোঃ রেজাউল ইসলাম নিজেদের যোগসাজসে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিজিবি’র টহল দলের আগমনের সংবাদ পেয়ে পূর্বেই “ভারতীয় নেশাজাতীয় উইসিরিক্স সিরাপ এবং ভারতীয় অফিসার্স চয়েজ মদ” ফেলে পালিয়ে যায় বিধায় তাদের আটক করা সম্ভব হয়নি। আটককৃত মাদকদ্রব্য প্রচলিত আইন এবং নিয়মানুযায়ী সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) কর্তৃক এহেন সাফল্য একদিকে যেমন দেশের চোরাচালানী প্রতিরোধ অভিযানকে সহায়তা করছে, অন্যদিকে মাদক বিরোধী অভিযানে দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। আরো উল্লেখ্য, স্থানীয় সকল পর্যায়ের জনগণের সহযোগিতার মাধ্যমে বর্ণিত সাফল্য দিন দিন আরো বৃদ্ধি করা যাবে বলে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি মনে করেন।