সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় শ্যামনগরে স্বেচ্ছাসেবক দলের কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।  

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

গুরুতর অসুস্থ অবস্থায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার এশার নামাজের পরে শ্যামনগর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের উপস্থিতিতে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দীক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্যামনগর পৌর বিএনপির ৩নং ওয়ার্ডের সভাপতি কিসমত আলি, সাধারণ সম্পাদক জবেদ মিস্ত্রি, শ্যামনগর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম, কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত, তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক, স্বেচ্ছাসেবক দলের নেতা রায়হানুল ইসলাম, হুমায়ুন কবির লিটন, আজিজুর রহমান, মোর্তজা আলি, শান্ত, ওয়েজকুরুনি, রহিম, মুন্না, লিটন, আদম আলী ,সাবেক সফল ছাত্রনেতা, রাজকানী সেলিম সহ স্বেচ্ছাসেবক দলের আরও নেতৃবৃন্দ।