শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ প্রকল্পে SRHR অ্যাক্সেস নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে ও সিবিএম গ্লোবাল বাংলাদেশের সহায়তায় “কিশোরীর জলবায়ু সহনশীল ভবিষ্যৎ” প্রকল্পের আওতায় কমিউনিটি স্থরের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার (SRHR) অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে OPD সদস্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার শ্যামনগর উপজেলা কৃষি অফিসের হল রুমে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভুমি ও পৌর প্রসাশক রাশেদ হোসাইন ।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্থাথ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, কৃষি কর্মকর্তা নাজমুল হক, ইউডিসি কর্মকর্তা প্রনব বিশ্বাস,উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, সাংবাদিক আবু সাইদ,মহিলা বিষয়ক কর্মকর্তার প্রতিনিধী সুমাইয়া জান্নাত, সহ ইউনিয়ন সমাজকর্মীগন।

 

সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধী কিশোরীদের SRHR সেবা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার সমন্বিত উদ্যোগ প্রয়োজন। মাঠ পর্যায়ে সেবা ও অধিকার বিষয়ক তথ্য পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যকর ভূমিকা জরুরি বলে মত প্রকাশ করা হয়।

 

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত OPD সদস্যরা তাদের অভিজ্ঞতা ও সমস্যাবলি তুলে ধরেন। একই সঙ্গে তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণের দাবি জানান।