শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও অফিস সহকারীর বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

যাদবপুর উত্তর ফুলবাড়িয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ কর্মময় জীবন শেষে অবসর গ্রহণ করায় সম্মানিত শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহাব এবং অফিস সহকারী শেখ রওশন আলীকে আন্তরিক ভালোবাসা ও সম্মানের সঙ্গে বিদায় জানানো হয়।

 

বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠানটি শুরু হয়। সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল বাশার। তাঁর শুভ বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল মান্নান। তিনি তার বক্তব্যে বিদায়ী শিক্ষক ও কর্মকর্তার নিষ্ঠা, কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাদের দীর্ঘদিনের অবদানের কথা স্মরণ করেন।

 

বক্তারা বলেন—

“মাওলানা আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও শেখ রওশন আলী এই বিদ্যাপীঠকে সমৃদ্ধ করেছেন। তাদের সততা, আন্তরিকতা ও অপরিসীম কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের পথচলায় দৃষ্টান্ত হয়ে থাকবে।”

 

এ সময় উপস্থিত ছিলেন,

মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও অনুষ্ঠানের সভাপতি মাওলানা আবুল বাশার, শিক্ষিকা সুমাইয়া ইয়াসমিন তুলি, শিক্ষক সুমন গায়েন, মাওলানা কামরুজ্জামান, খান আব্দুস সামাদ, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা ইউসুফ আলী, ছাত্রছাত্রীদের পক্ষে মোছাম্মদ সাবিকুন নাহার, এবং অত্র মাদ্রাসার সাবেক ছাত্র ও বর্তমান সহকারী শিক্ষক মোহাম্মদ আবুজার গিফারী বক্তব্য রাখেন।

 

বিদায়ী শিক্ষক মাওলানা আবু সাঈদ মোহাম্মদ আব্দুল ওয়াহাব আবেগঘন কণ্ঠে বলেন—

“প্রতিষ্ঠালগ্ন থেকেই আমি এই মাদ্রাসার সঙ্গে যুক্ত। দীর্ঘ কর্মজীবনের হাসি, কান্না, কষ্ট আর ভালোবাসা—সব মিলিয়ে এই বিদ্যাপীঠ আমার পরিবারের মতো।”

 

 

 

এ সময় বিদায়ী শিক্ষক ও অফিস সহকারীর হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেন মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুল মান্নান ও বর্তমান সুপারিনটেনডেন্ট মাওলানা আবুল বাশার।

 

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান। দোয়ার মাধ্যমে দুই সম্মানিত ব্যক্তির ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য, শান্তি ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হয়।

##