সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর ইউনাইটেড ক্রিকেট একাডেমির উদ্যোগে ট্রফি উন্মোচন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

৭ই নভেম্বর শুক্রবার সন্ধ্যা

শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শ্যামনগর ইউনাইটেড ক্রিকেট একাডেমির উদ্যোগে “ইউনিয়ন কাপ ২০২৫” ট্রফি উন্মোচন ও বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য৷ আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব দিদারুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্লা।

 

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমাজসেবক মাহমুদ হাসান, শাওন, মাহফুজুর রহমান মুন, মোঃ মনিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন শ্যামনগর ইউনাইটেড ক্রিকেট একাডেমির সভাপতি গোলাম মোস্তফা সোহেল।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি”—এই স্লোগানকে ধারণ করে যুব সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে হবে। তিনি আরও বলেন, খেলাধুলা একটি জাতির শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়ক হবে।

তিনি ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার জন্য একাডেমি কর্তৃপক্ষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে।