সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে অনুমোদনবিহীন কাঁকড়া প্রসেসিং, জরিমানা প্রদান

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

শ্যামনগরের বুড়িগোয়ালিনীর দাঁতিনাখালীতে অনুমোদনবিহীন স্ফটসেল কাঁকড়া প্রসেসিং করায় এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শ্যামনগরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার (০৬ নভেম্বর) বেলা ১.৩০ মিনিটে উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

অভিযুক্ত ব্যক্তির নাম সোহান (২৭)। তিনি ঐ এলাকার আবু তোয়েব মোড়লের পুত্র। তাকে ২০ হাজার টাকা জরিমানা, প্রসেসিংকৃত স্ফটসেল কাঁকড়া নষ্ট ও মুচলেকা নেওয়া হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন শ্যামনগর সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তোহিদ হাসান, বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ ওহিদুজামানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন জানান, খাদ্য নিরাপত্তা আইন ২০১৩ এর বিধান অনুযায়ী অনুমোদন ছাড়াই স্ফটসেল কাঁকড়া প্রসেসিং করা অপরাধ। তিনি আরো বলেন অভিযানে প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়, এবং কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, জনস্বাস্থ্য ও দেশের রপ্তানি খাতের মান রক্ষায় অনুমোদনবিহীন কোন খাদ্য বা সামুদ্রিক পণ্য প্রক্রিয়াজাত বা প্যাকেট জাত করতে দেওয়া হবে না।

 

তবে নিয়ম-বহির্ভূত এমন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় জনসচেতন মহল উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

##