শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে বিএনপির আয়োজনে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

 

 

সাতক্ষীরার সুন্দরবন উপকূলীয় শ্যামনগরে উপজেলা বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো ৩১ দফা বাস্তবায়নে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে সাবেক উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডি এম আব্দুস সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ।

এ সময় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সরকারী জজ কোটের কৌসুলি ও সাতক্ষীরা জেলা পুজা উদযাপন ফ্রন্টের সভাপতি অসীম কুমার মন্ডল।

এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য এড আশেক ই এলাহী মুন্না, কৃষকদলের কেন্দ্রীয়নেতা এড আব্দুস সালাম, কেন্দ্রীয় যুবদলনেতা আমিনুর রহমান আমিন,কেন্দ্রীয় জাসাসনেতা আল কাদির টাইগার সোহেল, বিএনপি নেতা তরুণ আইনজীবী এড মাসুদুল আলম দোহা,উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু রবিন্দ্রনাথ বিশ্বাস,সাধারন সম্পাদক এড কৃষ্ণপদ মন্ডল সহসনাতনধর্মীয়নেতারা সহ বিএনপির সকল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান অতিথি মাষ্টার আব্দুল ওয়াহেদ বলেন,

আমরা দলের সৃষ্টি লগ্ন থেকে কাজ করে যাচ্ছি,বহু মামলা হামলার শিকার আমরা,দলের যার কোন সম্পৃক্ততা নেই সেই ধরনের ব্যক্তি মনোনয়ন পান তাহলে দল খুবই ক্ষতির মধ্যে পড়বে,পাশাপাশি দলীয় নেতাকর্মীরা ও দারুনভাবে বিপাকে পড়বে,এখানে হিন্দু মুসলমান আমাদের মধ্যে কোন ভেদাভেদ নেই, আমরা বিএনপির নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে এই এলাকায় বসবাস করছি,আমি মনোনয়ন পেলে আশাকরি আমার এলাকায় সনাতন ধর্মলম্বীদের সাথে সম্প্রীতি সমাবেশ বজায় থাকবে।

##