শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে গণসমাবেশ

মো রাকিবুল্যাহ সোহাগ 
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

 

 

মো রাকিবুল্যাহ সোহাগ

শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদ, ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ এবং ঈশ্বরীপুর ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে বক্তারা বলেন, শ্যামনগর পৌরসভা একটি অবাঞ্ছিত সিদ্ধান্ত, কারণ এই অঞ্চলগুলো এখনো পৌরসভা হিসেবে গঠিত হওয়ার উপযুক্ত নয়। এ অঞ্চলের অধিকাংশ মানুষ দিনমজুর, কৃষিকাজ, অটো ও ভ্যানচালনার মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। এমন দরিদ্র জনগোষ্ঠীর পক্ষে পৌরসভার কর বা ট্যাক্স পরিশোধ করা সম্ভব নয়।বক্তারা আরও বলেন, শ্যামনগরে কোনো শিল্পকারখানা নেই, নেই কোনো বৃহৎ আয়ের উৎস। ফলে পৌরসভা গঠন জনগণের উন্নয়নের পরিবর্তে কেবল ভোগান্তি বাড়াবে।গণসমাবেশে উপস্থিত ছিলেন —

শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইয়াসিন আরাফাত,

শ্যামনগরের সাবেক চেয়ারম্যান জনাব লিয়াকত আলী বাবু,

ছাত্রনেতা মাসুম বিল্লাহ,

ছাত্রনেতা আবু রায়হান,

শিক্ষক জয়দেব বিশ্বাস,

এবং শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের মুখপাত্র মোঃ তামিম হাসানসহ আরও অনেকে।বক্তব্যে সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী বাবু বলেন,“শ্যামনগরের মানুষ এখনো কোনো দিক থেকেই পৌরসভা হওয়ার মতো যোগ্য নয়। আমি চেয়ারম্যান থাকাকালীন সময়েও এই পৌরসভা ঘোষণার বিরোধিতা করেছি এবং এজন্য নানা বাধার সম্মুখীন হয়েছি। যেকোনোভাবে এই পৌরসভা বাতিল করতে হবে।”উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন আরাফাত বলেন,“শ্যামনগরের মানুষের ওপর অযৌক্তিকভাবে একটি অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এই বোঝা জনগণের পক্ষে বহন করা সম্ভব নয়।”সমাপনী বক্তব্যে শ্যামনগর নাগরিক উন্নয়ন ফোরামের মুখপাত্র মোঃ তামিম হাসান বলেন,“শ্যামনগরের মানুষ এখনো খেটে খায়। এই অঞ্চল এখনো পৌরসভা উপযোগী নয়। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করছি— দ্রুত সময়ের মধ্যে শ্যামনগর পৌরসভা বাতিলের ব্যবস্থা নেওয়া হোক।”তিনি আরও জানান, শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে ইতোমধ্যে হাইকোর্টে আপিল করা হয়েছে, এবং এই আপিলের মাধ্যমেই শ্যামনগরের জনগণ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তার বক্তব্যের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।