বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে সুদেবী গাতিদারের রহস্য জনক মৃত্যু নিয়ে পরিবারের সংবাদ সম্মেলন,প্রসাশনের হস্তক্ষেপ কামনা 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

 

শ্যামনগর উপজেলার ধুমঘাট নাসির আলী ব্রীজ সংলগ্ন শীলতলা এলাকায় স্কুল পড়ুয়া সুদেবী গাতিদারের গলায় রশি দিয়ে রহস্য জনক মৃত্যু নিয়ে রোববার বিকালে পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন। প্রায় ১৪ দিন আগে ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুদেবী গাতিদার গলায় ওড়না বেচিয়ে আত্মহত্যা করে,পরে ময়না তদন্তের জন্য প্রসাশন মর্গে পাঠায়,এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ করা হয়, সেখানে মৃত্যু টা কে রহস্য জনক এবং একই এলাকার ধুমঘাট শীলতলা এলাকার হাফিজুর হালদার এর ছেলে শাহিন হালদার প্রায় স্কুল যাওয়ার পথে সুদেবীকে উৎত্যাক্ত করতো, আমরা মনে করছি, শাহিনের নেতৃত্বে তার সঙ পাঙ্গুরা আমাদের সুদেবীকে হত্যা করে বাড়ীতে কেউ না থাকার সুবাদে তাকে ঘরের আড়ায় ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে তারা — এতক্ষণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুদেবীর পরিবারে পক্ষ থেকে মিঠুন বৈদ্য জানাচ্ছিল। তিনি এ সময় আরো বলেন,ইতিপূর্বে উক্ত শাহিন কে আমরা অনেকবার নিষেধ করেছি সুদেবী কে উৎত্যাক্ত না করার জন্য কিন্ত আমাদের কথা না শুনে সুদেবী কে একের পর এক উৎত্যাক্ত করার পাশাপাশি তাকে হত্যা করেছে,তাকে হত্যা করে আড়ায় ঝুলিয়ে রেখে বাহিরে থেকে ঘরে তালা মেরে তারা পালিয়ে যায়।সুদেবীর পিতা প্রভাষ গাতিদার বলেন,আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় ও মোবাইল ফোনে প্রায় উৎত্যাক্ত করতো শাহিন, বিষয়টি নিয়ে আমার এলাকার লোকজন নিয়ে ওর বাবা কে বলেছি, এ ঘটনায় তার পর থেকে শাহিন আরো ক্ষিপ্ত হয়ে আমার মেয়ে কে তার কব্জায় না আনতে পেরে সে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।সুদেবী পরিবারের লোকজনের নিরাপত্তার পাশাপাশি তারা স্কুল পড়ুয়া সুদেবী গাতিদারের রহস্য জনক মৃত্যুর প্রকৃত ঘটনা উৎঘাটনের জন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।