বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগর রিপোর্টার্স ক্লাবের জরুরি সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

 

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

 

সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের এক জরুরি সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শ্যামনগর নুর মার্কেটস্থ দ্বিতীয় তলায় নিজস্ব কার্য্যালয়ে সংগঠনের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজের সভাপতিত্বে সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত এর উপস্থাপনায় সভার সার্বিক কার্য্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি,মাসিক চাদা প্রদান,রিপোর্টিংয়ে আরো তৎপর হওয়া, সামাজিক কার্য্যক্রমে ব্যাপকভাবে অংশ নেয়া,শুন্যপদ পুরন করার সকল প্রস্তাবনা উপস্থাপন করা হলে সর্ব সম্মতি ক্রমে সকল সিদ্ধান্ত গৃহিত হয়। এ সময় শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের শুন্যপদ সহ- সভাপতি পদে জাতীয় দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধী মোঃ তোফাজ্জেল হোসেন ও জাতীয় দৈনিক গনমুক্তি পত্রিকার প্রতিনিধী মোঃ হাবিবুল্লাহ বেলালী কে নির্বাচিত করা হয়, যুগ্ন সাধারন সম্পাদক পদে মোঃ মোশারফ হোসেন কে,সহ সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আজিজুর রহমান কে, ক্রীড়া সম্পাদক পদে মেহেদী হাসান ত্যাগী কে,মোঃ আত্তাবুজ্জামান আলতাফ কে দপ্তর সম্পাদক ও সদস্য পদে খান আব্দুস সবুর ,রাকিবুল হাসান, রায়হানুল ইসলাম,আলমগীর কবির সেন্টু, আবু বক্কার, রায়হান হাসান সহ অন্যান্যদের কে নতুন সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে।

এ সময় সংগঠনের সভাপতি এস কে সিরাজ সকলের নাম ঘোষনা করলে উক্ত সভায় সর্ব সম্মতি ক্রমে তা অনুমোদিত হয়।