সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম:
সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে পাউবোর বেড়ীবাঁধ নির্মানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন 

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

রিপোর্ট: ভয়েস অফ সুন্দরবন

সাতক্ষীরার শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০৫ মার্চ) খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ ও স্থানীয় জনগোষ্ঠীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

এতে অংশ নিয়ে বক্তারা বলেন, বুড়িগোয়ালিনীর অন্তত তিনটি পয়েন্টে জাইকার অর্থায়নে যেনতেনভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। অজ্ঞাত কারণে প্রকল্প সংক্রান্ত কোনো তথ্যও প্রকাশ করছে না পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্টরা। কাজ করা হচ্ছে পানি উন্নয়ন বোডের কর্মকর্তা-কর্মচারীদের ইচ্ছেমত। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো সমন্বয়ও নেই। বক্তারা এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

 

মানববন্ধনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি সদস্য গাজী আবিদ হাসান, ইউপি সদস্য মো. আব্দুর রউফ, ইউপি সদস্য মুকুন্দ পাইক, ইউপি সদস্য বিকাশ মুন্ডল, স্থানীয় জনগোষ্ঠীর শেফালি বেগম, সিডিও’র মো. হাফিজ, যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটির মো. শামীম হোসেন, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিমের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, পরিবেশ কর্মী মো. ফজলুল হক, স.ম ওসমান গনী সোহাগ প্রমুখ।

 

মানববন্ধন শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: রনী খাতুনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন বলেন জানা গেছে।