সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

শিরোনাম:
সংস্কারের অভাবে সৌন্দর্য হারাচ্ছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম পর্যটন কেন্দ্র আকাশলীনা ইকো-ট্যুরিজম সেন্টার শ্যামনগরে জমি বিরোধ: মানববন্ধনের জবাবে সংবাদ সম্মেলনে আমির আলি গাইনের অভিযোগ মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মা বেচে গেলেও শিশু সন্তান দুটি মারা গেল,শিশু দুটিকে প্রথমে বিষ খাওয়ায়ে, মা ও বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে,শ্যামনগর হাসপাতালে স্বজনদের আহজারী।

ভয়েস অফ সুন্দরবন
Update Time : সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

রিপোর্ট, ভয়েস অফ সুন্দরবন

 

সাতক্ষীরা শ্যামগনর হাসপাতালে আনার আগেই শিশু সন্তান দুটি মারা যায়, এমনটি জানালো হাসপাতালের কর্মরত চিকিৎসক। মা বেচে গেলে আসল রহস্য এখন বের হয়নি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর এলাকায় নিজের কোলের শিশু সন্তান দুটি কে প্রথমে বিষ পানে হত্যা করে পরে মা নিজেই বিষপান করে গলায় রশি বেচিয়ে নিজেকে মেরে ফেলার চেষ্টা করে। নিহত শিশু দুটির নাম হলো- মাহির (৫) ও আরিয়ান ৯ মাসের শিশু।পিতার নাম মাহমুদ হাসান। শিশু দুটির মা রত্না খাতুন (৩০)। শিশু দুটির দাদী বলেন,আমি বাড়ীতে ছিলাম না মেয়ের বাড়ীতে গিয়েছিলাম কিন্তু আমার বউ মা ও আমার ছেলের সাথে কোন গোলমাল হয়নি, তাদের মধ্যে যথেষ্ট মিল আছে। নির্বাক পিতা মাহমুদ হাসান বলেন,আমি আমার ঔষধের দোকানে ছিলাম, বাড়ীতে কোন ঝামেলা হয়নি,পারিবারিক ভাবে আমাদের মধ্যে তেমন কোন সমস্যা নেই, এঘটনা শুনেই আমি হাসপাতালে এসেছি,আপনারা আমার স্ত্রী কে বাচান তাহলে আসল রহস্য উদঘাটন করা যাবে।শ্যামনগর হাসপাতালের কর্মরত ডাক্তার তরিকুল ইসলাম বলেন,বাচ্চা দুটি বিষপানে মারা গেছে হাসপাতালে আনার আগেই, তবে মা কে আমরা ওয়াশিং করছি,সে এখন ও বেচে আছে,আমরা চেষ্টা করছি। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির মোল্যা বলেন,বাচ্চা দুটি মারা গেছে, মা হাসপাতালে আছেন,আমার পুলিশ সেখানে গেছেন,তবে এঘটনার আসল রহস্য এখনও জানা যায় নি।