বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

দালাল চক্রের নিয়ন্ত্রনে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসি

Reporter Name
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
সিদ্ধিরগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ডিপিডিসি) দালালদের নিয়ন্ত্রনে। দালাল চক্রটি দীর্ঘদিন যাবৎ সিদ্ধিরগঞ্জ ডিপিডিসিকে লুটেপুটে খাচ্ছে। সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের লোক পরিচয় দিয়ে এবং দলীয় নাম ব্যবহার করে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকম চালিয়ে যাচ্ছে চক্রটি। লাইনম্যান ফোরম্যানরা কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে কাজ করছে নিজেদের মন মত। বিভিন্ন সুত্রে অভিযোগ পাওয়া যায়, কিছু নামধারী নেতা ডিপিডিসিতে আগত গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে মোটা অংকের টাকা নিয়ে গ্রাহকদের হয়রানি করছে। এই চক্রটির অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিপাকে পড়েছেন কয়েকজন ডিপিডিসির কর্মকর্তা। আসে বিভিন্ন ধরনের হুমকি-দামকি। এসব ছেচড়া নেতাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য ইতিপৃর্বে কর্তৃপক্ষে লিখিত ভাবে জানানো হয়েছে বলে একটি সুত্রে জানা যায়। নাম প্রকাশ না করা শর্তে ডিপিডিসির কয়েকজন কর্মকর্তা বলেন, এসব দালাল প্রথমত গ্রাহকদের বিদ্যুৎ এর বিভিন্ন সুযোগ-সুবিধার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে সিদ্ধিরগঞ্জ ডিপিডিসির সুনাম ক্ষুন্ন হচ্ছে। একটি দালাল চক্র ডিপিডিসির নিচ তলায় বসে সবসময় বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকান্ড করে বেড়াচ্ছে। কাজ না করে আড্ডায় মেতে থাকে প্রতিটি মূহুর্ত। তাদের কাজে যাওয়ার কথা বললে তারা আওয়ামীলীগের নেতাদের পরিচয় দিয়ে বিভিন্ন হুমকি দামকি দিচ্ছে। দালাল চক্রটি সবমসয় ডিপিডিসির কর্মকর্তাদের প্রায় সময় ম্যানেজ করার চেষ্টা করে। তাদের দিয়ে করাতে চেষ্টা করে অনৈতিক কাজ। এতে যদি কর্মকর্তারা চক্রটির অনৈতিক দাবী না মানে তাহলে তাদেরকে বদলীসহ নানা ধরনের হুমকির সম্মুখীন হতে হয়। তারা আরো বলেন, এই চক্রটিকে যদি অতি দ্রুত দমন না করা যায় তাহলে গ্রাহক সেবার মান আরো কমে যাবে এবং দিনদিন গ্রাহকরা হয়রানির শিকার হবে। দালাল চক্রটিকে ধরতে র‌্যাব-পুলিশের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী গ্রাহকরা। এসব দালাল চক্রের বিষয়ে পত্রিকার পাতায় আরো বিভিন্ন গুরুতর অভিযোগ নিয়ে সংবাদ আসছে। পত্রিকার পাতায় চোঁখ রাখুন এবং ডিপিডিসিতে হয়রানির শিকার গ্রাহকরা সাংবাদিকদের তথ্য দেওয়ার জন্য অনুরোধ করেন।