সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এসএম শাহাদাত
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন

 

 

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ

 

কালিগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ, উপজেলা বিএনপি’র আহবায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সহ সেক্রেটারী মাওঃ আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, চাম্পাফুল ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন, ছাত্র সমন্বয়ক রাকিব, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, হাজী তফিল উদ্দিন দাখিল মাদ্রাসা সুপার মাওঃ শফিউল্লাহ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ইমরান প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞান পার্টির কবলে পড়ে চুরি ও মৎস্য ঘেরে মাছ চুরি বিষয়সহ মাদকদ্রব্য নির্মূলে ব্যবস্থা গ্রহণ এবং নাজিমগঞ্জ মোকামে অবৈধভাবে ঘর নির্মাণ এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও অন্যান্য বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পরে বেলা ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডলের সভাপতিত্বে উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।