বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

বাংলাদেশ ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং অবৈধ ইউনুস সরকারের স্বেচ্ছাচারী পদক্ষেপের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগের তীব্র প্রতিবাদ    

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন

 

স ম জিয়াউর রহমান :

দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ বেআইনি ইউনুস সরকারের বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোরভাবে প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। দেশের স্বাধীনতার সাথে সম্পৃক্ত ঐতিহাসিক সংগঠনকে নিষিদ্ধ করার এ ধরনের ঘৃণ্য ও জঘন্য কর্মকাণ্ড কখনোই মেনে নেওয়া যায় না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, তাদের কোনো অধিকার নেই এই ঐতিহ্যবাহী সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার। ছাত্রলীগ বাঙালির মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে যে অগ্রণী ভূমিকা পালন করেছে, তা জাতির ইতিহাসের অঙ্গ। ছাত্রলীগের ইতিহাস বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, যারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। ছাত্রলীগের ওপর এই নিষেধাজ্ঞা দেশের ইতিহাস এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর এক ভয়াবহ আঘাত।

 

অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত ইউনুস সরকার শুধুমাত্র ছাত্রলীগকেই নিষিদ্ধ করেনি, বরং হাজার হাজার পুলিশ এবং আওয়ামী লীগ কর্মীদের হত্যাকারীদেরকে দায়মুক্তি দিয়েছে। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ১৫ই আগস্টের জাতীয় শোক দিবসকে সরিয়ে দিয়ে তারা প্রমাণ করেছে, এ সরকার মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির প্রতিশোধ নিতে এসেছে।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই ছাত্রলীগের জন্ম, এবং মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীন বাংলাদেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। এমন একটি ঐতিহাসিক সংগঠনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করে, এই সরকার দেশের গণতান্ত্রিক ও সাংস্কৃতিক ভিত্তি ধ্বংসের চক্রান্ত করছে। এটি মুক্তিযুদ্ধের চেতনার ওপর একটি বড় আঘাত।

এছাড়া, অসংখ্য মানুষকে হত্যা, নির্যাতন, এবং জাতীয় অর্থনীতি ধ্বংস করার মাধ্যমে তারা বাংলাদেশের জনগণকে চরম দুর্দশার মধ্যে ফেলেছে। দেশের কোটি কোটি মানুষ এখন তাদের অবৈধ শাসনের বিরুদ্ধে মুক্তি চাচ্ছে।

 

দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ এই বেআইনি সরকারের সকল পদক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। তাদের কোনো অধিকার নেই বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছাত্রলীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার। আমরা অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং গণতান্ত্রিক মূল্যবোধ পুনঃপ্রতিষ্ঠার জন্য লড়াই চালিয়ে যাবো।