শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

সাংবাদিক নদীর হত্যাকারীদের বিচারের দাবীতে উত্তাল দেশ নারায়নগঞ্জে সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

 

নারায়নগঞ্জ প্রতিনিধি :
বেসরকারী টেলিভিশন আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি সুবর্ণা নদীকে হত্যার প্রতিবাদে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। একদল সন্ত্রাসী গত মঙ্গলবার রাত আনুমানিক ১০ টার দিকে সাংবাদিক সুবর্ণা নদীকে তাঁর বাসায় এসে কুপিয়ে হত্যা করে। সাংবাদিক সুবর্ণা নদী আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি ছিলেন এবং অনলাইন পোর্টাল জাগ্রত বাংলার প্রকাশক ও সম্পাদক ছিলেন। সাংবাদিককে হত্যার দুদিন অতিবাহিত হলেও হত্যার মূল রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। এদিকে সাংবাদিক নদীর হত্যার প্রতিবাদে সারা দেশে মানববন্ধন করছেন সাংবাদিকরা। উত্তাল হয়ে উঠেছে দেশ। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিকরা বলেন, দীর্ঘদিন যাবৎ সাংবাদিকদের হত্যা, মিথ্যা মামলা, হামলা করে রাজত্ব কায়েম করছে অপরাধীরা। অপরাধীদের অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা অনেক সংবাদকর্মীদের হয়রানিসহ প্রাননাশের হুমকি দিয়ে আসছে সন্ত্রাসীরা। পাবনায় আনন্দ টিভির জেলা প্রতিনিধিকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এখনো পর্যন্ত হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। সাংবাদিকরা আরো বলেন, অপরাধীদের সাথে পুলিশের ভালো সর্ম্পক থাকার কারনে অপরাধীরা বিভিন্ন অপকর্ম করার সাহস পাচ্ছে। এ পর্যন্ত যত সাংবাদিক হত্যার শিকার হয়েছে একটিও বিচার হয়নি। তাই অপরাধীরা দিনদিন আরো বেপরোয়া হয়ে উঠেছে। এখনো পর্যন্ত সাগর রুনির হত্যা কোন বিচারের ব্যবস্থা করতে পারেনি প্রশাসন। সাংবাদিকরা হুশিয়ারী করে বলে সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং কুখ্যাত সন্ত্রাসীদের কঠোর বিচার যদি করার না হয় তাহলে সাংবাদিকরা রাজপথে এসে কঠোর আন্দোলন করবে বলে জানান।