বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ শ্যামনগরে আড়াই কোটি টাকার বরাদ্দের কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে, ভুক্তভোগী মহল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খানের অপসারণ দাবি করেছেন  শ্যামনগর ও কয়রাতে গোবরা হার্বোরিং/ ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

মাদরাসা থেকে ফেরার পথে নসিমন চাপায় ছাত্রের মৃত্যু

স ম জিয়াউর রহমান
Update Time : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

 

 

মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী :

 

নোয়াখালীর সদর উপজেলায় নসিমন চাপায় এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

 

নিহত আল আমিন সিফাত (১২) উপজেলার নিয়াজপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের করিমপুর গ্রামের শেখ আহমদ বাড়ির সিএনজি চালিত অটোরিকশা চালক সহিদ উল্যার ছেলে। সে স্থানীয় ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

এসব তথ্য নিশ্চিত করেন ছনখোলা আলামিয়া ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মো.ইয়াকুব মিয়া। তিনি বলেন, বিকেল সোয়া ৩টার দিকে মাদরাসা ছুটি দিয়ে দেওয়া হয়। এরপর সিফাত তার সহপাঠীদের সাথে পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে মাদরাসা থেকে বের হয়। যাত্রা পথে সে উপজেলার নিয়াজপুর ইউনিয়নের কালিরহাট টু মাইজদী সড়কের কালামিয়ার পোল এলাকায় পৌঁছলে মাইজদী থেকে কালিরহাট মুখি বেপরোয়া গতির একটি নসিমন তাকে তার সাইডে এসে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুত্বর আহত হয়ে সিফাত ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয় লোকজন ঘাতক নসিমন চালক ও তার গাড়িকে সনাক্ত করে। ঘটনার পর থেকে ওই চালক পলাতক রয়েছে।

 

সুধারাম থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) রেজাউল করিম চৌধুরী জানান, নসিমন চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যুর বিষয়টি পুলিশকে জানানো হয়নি।

 

এ বিষয়ে জানতে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল ইসলামের মুঠোফোনে কল করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।