সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন নয়: জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম 

মোঃ রুহুল আমিন রাজু
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন

 

 

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

 

শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আগামী ২৫-২৬ এবং ২৭ অক্টোবর জামালপুর জেলা পুলিশে নিয়োগ প্রক্রিয়া যাচাই-বাছাই সম্পন্ন করা হবে। কনস্টেবল পদে অধিক যোগ্য ও দক্ষ প্রার্থী নির্বাচনের জন্য আসন্ন নিয়োগ পরীক্ষায় বিভিন্ন ইভেন্টের মাধ্যমে তাদের শারীরিক সহনশীলতা পরীক্ষা (ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট) নেওয়া হবে।

 

জানা গেছে, কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট থেকে প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে, সেজন্য জামালপুর জেলা পুলিশ কঠোর মনিটরিং এর ব্যবস্থা করবে। সেই সাথে দালাল প্রতারক কিংবা অসদুপায় অবলম্বনকারী চক্রের বিরুদ্ধে সঠিক ভাবে তথ্য সংগ্রহ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানাগেছে।

 

 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম- সেবা বলেন, পুলিশ কনস্টেবল নিয়োগে কোনো আর্থিক লেনদেন নয় কোনো প্রার্থী কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেপ্তার ও নিয়োগ বাতিল করা হবে। কিছু প্রতারক চক্র সুকৌশলে নিয়োগের জন্য প্রভাবিত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে থাকে, তাদের ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আশপাশে এমন কোনো চক্রের কার্যক্রম দৃষ্টিগোচর হলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে নিয়োগের কাজে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করেছেন তিনি।

 

প্রার্থীদের অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, কোনোভাবেই কোনো প্রলোভনে কিংবা কোনোপ্রকার ফাঁদে পা দেওয়া যাবে না। সৎ, সাহসী, মেধাবী এবং দেশের জন্য যেকোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনার এমন সন্তানকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ।

 

জামালপুর জেলাবাসীর প্রত্যাশা, শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া যেন সম্পূর্ণ করা হয়। কোনো দালাল কিংবা প্রতারক চক্র যাতে চাকুরী প্রার্থীদের নিকট হতে প্রতারণা করে চাকুরী পাইয়ে দেওয়ার নাম করে টাকা পয়সা হাতিয়ে নিতে না পারে।