সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

শিরোনাম:
সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম  সাতক্ষীরার শ্যামনগরে গভীর রাতে বাড়িতে আগুন, ঘরসহ মালামাল পুড়ে ছাই শ্যামনগরে বৃদ্ধের বসতভিটা দখলের মিথ্যা অভিযোগ, পারিবারিক বিরোধে উত্তেজনা নুরজাহান পারভীন ঝর্না কে সংরক্ষিত নারী এম পি হিসাবে পেতে চায় সাতক্ষীরাবাসী গাজী নজরুল ইসলাম-এর সঙ্গে শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানব-বন্ধন

মোঃ শিহাব উদ্দিন
Update Time : সোমবার, ০২ মার্চ ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ

গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে মানব-বন্ধন করেছে মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র বাসিন্দারা। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী তারা এ কর্মসূচী পালন করে।
মানব-বন্ধন চলাকালে ভ‚ক্তভোগীরা রহিমা বেগম,কাজলী বেগম,নারগিস বেগম, ওলিয়ার, তৌহিদ শেখ, নুরইসলাম, খাদিজা বেগম, খালেদা বেগমসহ অনেকে তাদের অভিযোগে জানান, শহরের ৩৩২ আরমবাগ এলাকার শেখ রকিব উদ্দিন এর ২ ছেলে শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে দু’ সহোদর পুরাতন মানিকদাহ বাজারে একটি সুপার-শপ করার নামে মানিকদাহ আশ্রয়ণের ১ শ’ ২০ বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে অন্ত:ত ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। একটু বাড়তি লাভের আশায় এসব অসহায় মানুষগুলোও ৫০ বা ১০০ টাকার স্ট্যাম্পের উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দু’ভাই সুপারশপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়। কিন্তু পরবর্তীতে লাভ দূরে থাক, আসল টাকা ফেরত চাইলেও তারা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে; এমনকি ইতিমধ্যে দু’এক জনকে নানা হুমকি-ধমকিও দিয়েছে। এভাবে বিগত ৮-৯ মাস ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এব্যাপারে থানার দ্বারস্থ হয়েও কোন লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে উক্ত টাকা ফেরতসহ ওই দু’ভাইয়ের বিচার দাবীতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব-বন্ধন কর্মসূচী পালন করছেন।