শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এলাকাবাসীর উদ্যোগে মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে শীর্ষ মাদক বিক্রেতা নিহত

Reporter Name
Update Time : শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার

সোনারগাঁয়ের পিরোজপুর চেঙ্গাকান্দি আগমন সিএনজি  স্টেশনের পাশে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলমগীর নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। মঙ্গলবার  ভোরে  এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছে র‌্যাব।  র‌্যাবের দাবি, ‘বন্দুকযুদ্ধে র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল পথকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫০০ পিস ইয়াবা। র‌্যাব-১১ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ বিল্লাল হোসেনের ভাষ্যমতে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোরে চেঙ্গাকান্দি আগমন সিএনজি স্টেশনের পাশে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে আলমগীর ও তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান আলমগীর।
এএসপি বলেন, ‘বন্দুকযুদ্ধে’ র‌্যাবের হাবিলদার হাবিবুর রহমান ও কনস্টেবল মিজান তালুকদার আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।’

আলমগীরের নামে বিভিন্ন থানায় ১৮ মামলা রয়েছে। তার মধ্যে ১০টি হলো মাদকের মামলা।