শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম:
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের দুর্ব্যবহার, প্রেসক্রিপশন ছেঁড়ার অভিযোগ দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্যামনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিন বেকারিকে জরিমানা, নষ্ট করা হলো মেয়াদোত্তীর্ণ খাদ্য শ্যামনগরে ১০ লক্ষ বীজ রোপণ উদ্যোগ বাস্তবায়নে সংবাদ সম্মেলন শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগর নাগবাটিতে মসজিদের পুকুর দখল করার পায়তারা ও হুমকি ধামকির প্রতিবাদে মানববন্ধন কালভার্ট নির্মাণে চরম গাফিলতি: কাদায় নাকাল ৩ গ্রামের মানুষ, ব্যাহত শিক্ষার্থীদের পড়ালেখা শ্যামনগরে মৎস্য চাষ সম্প্রসারণ প্রকল্পের আওতায় মাছের খাদ্য ও চারা বিতরণ সংবাদ সম্মেলনে প্রাণনাশের হুমকির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কল্যাণমুখী ব্যাংকিং সেবা মাস উপলক্ষে ইসলামী ব্যাংক শ্যামনগর শাখায় গ্রাহক সমাবেশ
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় ৭০ বছরের কারাদ্বন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনেছি, -সাতক্ষীরায় বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদ হাবিব

সাতক্ষীরা প্রতিনিধি
Update Time : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

 

সাতক্ষীরা প্রতিনিধি:

 

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, শেখ হাসিনার গাড়ি বহরের হামলার সাজানো মামলায় জেলে আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ৭০ বছরের কারাদ্বন্ডাদেশ মাথায় নিয়ে বিনা চিকিৎসায় কারাগারে প্রতিনিয়ত মৃত্যুর প্রহর গুনেছি। কিন্তু ছাত্রজনতার গন অভ্যুত্থানে গত ৫ আগস্ট আমি পূন:জন্ম লাভ করেছি।

আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরার তালা উপজেলায় আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

উপজেলার পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, গত ৫ আগস্ট ছাত্রজনতার গন অভ্যুত্থানের পর যারা হিন্দু সম্প্রদায়ের বাড়ি ঘরসহ বিভিন্ন স্থানে হামলা, চাঁদাবাজি ও লুটতরাজ করেছে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা। তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তিনি এসময় বলেন, আগামীতে কোন হিন্দু ধর্মালম্বীদের উপর আঘাত আসলে আমি সামনে থেকে তা প্রতিহত করবো। আপনারা আগামীতে আমাকে ভোট না দিলেও আমি আপনাদের পাশে আছি এবং থাকবো।

 

তালা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র মজুমদারের স ালনায় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদের সভাপতি সরজিত ঘোষ, বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, রামকৃষ্ণ চক্রবর্তীসহ অন্যান্যরা।

 

মতবিনিময় সভা শেষে তিনি বিকালে ক্ষতিগ্রস্ত তালা উপজেলার কুমিরা গ্রামের মধু ঘোষ ও স্বপন দে এবং ইসলামকাটির এলাকার বিকাশ মজুমদার ও নারয়ন মজুমদারের বাড়িতে গিয়ে তাদের খোঁজ খবর নেন এবং তাদের সবধরনের সহযোগিতার আশ্বাস দেন।