শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

শিরোনাম:
শ্যামনগর গাবুরা ৯ নম্বর সোরা সুইচগেটের পানি ওঠাকে কেন্দ্র করে মারপিট, আহত ২ সুন্দরবন সংলগ্ন কপোতাক্ষ থেকে বালু উত্তোলন, দেড় লক্ষ টাকা জরিমানা রিডা হাসপাতাল শ্যামনগরের উদ্যোগে উপজেলা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাতক্ষীরায় ক্রাইম কনফারেন্সে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান শ্রেষ্ঠত্ব নূরনগরে জামায়াতে কর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত উপকূলীয় উন্নয়নে এগিয়ে এলো ব্রেকিং দ্য সাইলেন্স: শ্যামনগরে আদর্শ গ্রাম গঠনের প্রত্যয় শ্যামনগরে মরহুমা মমতাজ ওয়াহেদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শ্যামনগর বি আর ডিবির চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপি নেতা মাষ্টার আব্দুল ওয়াহেদ  শ্যামনগর সদর হাসপাতাল পরিস্কারের মাধ্যমে কার্য্যক্রম শুরু করলেন এম পি গাজী নজরুল ইসলাম 
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

শ্যামনগরে এক বাড়ি থেকে ৪৫টি পদ্মগোখরা সাপ উদ্ধার

ফিরোজ আহমেদ
Update Time : শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ভয়েস অফ সুন্দরবন রিপোর্ট: ফিরোজ আহমেদ

শ্যামনগর উপজেলায় এক বাড়ি থেকে ৪৫টি পদ্মগোখরা সাপ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার খ্যাগড়াঘাট গ্রামের মহিউদ্দীন সরদারের বাড়ি থেকে সাপ গুলি উদ্ধার করা হয়। শরুব ইয়ুথ টিমের পরিচাল এসএম জান্নাতুল নাঈম জানান, বাড়িতে সাপ রয়েছে ধারণা ছিল, কিন্ত এতগুলো সাপ রয়েছে ধারণা ছিলনা। সকালে বাড়ির পুরানো প্রাচীর ভাঙতে যেয়ে প্রথমে একটি বাচ্চা সাপ দেখা যায়। প্রথমে সেটি মেরে ফেলে হয়। এরপর সাপের ডিম দেখা যায় অনেক গুলো। পরবর্তীতে সাপুড়েকে খবর দেওয়া হয়।

তিনি বলেন সাপুড়ে এসে প্রাচীর ভেঙে দুটি বড় পদ্মগোখরা সাপ ও ৪২টি সাপের বাচ্চা ও ২০টি সাপের ডিম পাওয়া যায়। এর মধ্যে একটি সাপ মেরে ফেলা হয়। এ ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।