মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

শিরোনাম:
বাফুফে এ্যাডহক কমিটি গঠিত ১ নং সদস্য হিসেবে মনোনীত হলেন জাতীয় দলের সাবেক ফুটবলার আলমগীর কবির রানা  শ্যামনগরে ঈদ উপলক্ষে জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত। ‎ খুলনা প্রতিদিনের উপকূলীয় প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান রিপনের নামে বন বিভাগের মামলায় মিথ্যা ভাবে নাম জড়ানোয় সাংবাদিক সমাজের নিন্দা ও ক্ষোভ। শ্যামনগরে মুন্সিগঞ্জ জেলেখালিতে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন গুরুতর আহত কদমতলা পি.ডি.কে মিতালী সংঘের বর্ণাঢ্য আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫বনকর্মচারী আহত। অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: কোস্ট গার্ড পশ্চিম জোনের বন্দুকযুদ্ধে সুন্দরবনে ৩ ডাকাত আটক বিরোধী দল থেকে সংসদে একজনই মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম: বললেন স্পিকার মাজাট-কাশিপুরে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত
এইমাত্র পাওয়া:
চোখ রাখুন

রাজশাহীর আরএমপিতে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

নরুন নবী :
Update Time : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

 

রাজশাহী প্রতিনিধি নরুন নবী :

আজ ২১ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১.০০ টায় আরএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয়। সভায় আরএমপি’র সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, থানার অফিসার ইনচার্জসহ সাব-ইন্সপেক্টরগণ উপস্থিত ছিলেন।

 

আইনশৃঙ্খলা সভায় আসন্ন দুর্গাপূজা ও মাজারের নিরাপত্তা এবং তদন্তাধীন মামলার অগ্রগতিসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়। এসময় পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত আরএমপি’র কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও পুলিশ সদস্যদের নিজের জানমাল ও সরকারি সম্পত্তির নিরাপত্তার পাশাপাশি অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালনের জন্য নির্দেশ প্রদান করেন।

 

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।